ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমারি খুলতেই বিষধর সাপের ছোবল, হাসপাতালে গৃহবধূর মৃত্যু

মোহাম্মদ আবু নাছের:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর গ্রামের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহানাজ আক্তার একই গ্রামের জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে রান্নার কাজ করছিলেন শাহানাজ আক্তার। দুপুরে রান্নার জন্য আলমারি থেকে পেঁয়াজ বের করতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তার হাতে ছোবল দেয়। এতে তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়েন।

স্বজনরা প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় শাহানাজ আক্তারকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি স্বজনরা পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বসতঘরে সাপের উপদ্রব বেড়ে যায়। তাই ঘরের আলমারি, আসবাবপত্র ও অন্যান্য সংরক্ষিত স্থান ব্যবহারের আগে সতর্কতার সঙ্গে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমারি খুলতেই বিষধর সাপের ছোবল, হাসপাতালে গৃহবধূর মৃত্যু

error: Content is protected !!

আলমারি খুলতেই বিষধর সাপের ছোবল, হাসপাতালে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : এক ঘন্টা আগে
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :