হুমায়ুন আহমেদঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুরের কৃতি সন্তান শ্রী প্রশান্ত কুমার ধর ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী গর্বিত।
ডা. প্রশান্ত কুমার ধর শ্রী পরিমল কুমার ধরের বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি শিক্ষাজীবনে মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখে আসছেন। ২০০৬ সালে চিৎলা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ, ২০১২ সালে সি.এইচ.আর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ (এসএসসি), ২০১৪ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে জিপিএ-৫ (এইচএসসি), ২০২০ সালে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন, বর্তমানে তিনি ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট (NIKDU)-এ ইউরোলজি (কিডনি সার্জারি) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
ডা. প্রশান্ত কুমার ধরের এই ধারাবাহিক সাফল্য চুয়াডাঙ্গার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের অনেকেই তার এ অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















