ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান

আলমডাঙ্গার চিৎলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিংলা ইউনিয়নের চিৎলা গ্রামের মাঝের পাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও ইউপি সদস্য মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে রাজনীতি করে; আমরা ক্ষমতার রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। এলাকার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব মোল্লা ফারুক রহমান, জিএ থানা শাখার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান এবং চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি রবিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আলী হোমেন মজুন, মিডিয়া সেলের সদস্য এমএইচ মোস্তা, জিএ থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মালেক, যুব বিভাগের সভাপতি আল আমিন, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আল আমিন, ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম, লোকমান হাকিম, শাহজাহান আলম বেল্টু, নাসির উদ্দিন ও হুমায়ুন কবির প্রমুখ।

পথসভা পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু বকর সিদ্দিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

ন্যায়ভিত্তিক সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান

আলমডাঙ্গার চিৎলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :