ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গার খাদিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হুমায়ন আহমেদ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তার অপসারণ করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

নিহত হোসেন আলী খাদিমপুর গ্রামের মৃত রাহাতুল্লা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে হোসেন আলীর ঘরের টিনের চালে বিদ্যুৎ সংযোগ চলে আসে। বিষয়টি তিনি প্রতিবেশীদের জানিয়ে সকালে তারটি সরানোর কথা বলেন। বুধবার সকালে নিজেই তার অপসারণের চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা বাঁশের সাহায্যে তাকে বিদ্যুতের সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দ্রুত উদ্ধার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খাদিমপুর ইউনিয়নের সদস্য একরামুল হক জানান, মঙ্গলবার রাতে হোসেন আলীর সঙ্গে তার কথা হয়েছিল। তখন হোসেন আলী তাকে জানিয়েছিলেন যে তার ঘরের চালে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং সকালে বিষয়টি ঠিক করবেন। কিন্তু সকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে খবর পান।

হোসেন আলীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

আলমডাঙ্গার খাদিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :