দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২
হুমায়ন আহমেদঃ ভালাইপুর আসমানখালী সড়কে কয়রাডাঙ্গা ঈদগাহের নিকট পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একলাছ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরোও ২ জন। - জানাগেছে গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের ইসমাইল হোসেন পুটের ছেলে একলাছ উদ্দিন একই গ্রামের কাশেম হোসেনের ছেলে আবু মুসা ও উজ্জ্বল হোসেনের ছেলে রাজু আহমেদ সঙ্গে নিয়ে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন। - প্রতিমধ্যে ভালাইপুর আসমানখালী সড়কে কয়রাডাঙ্গা ঈদগাহের নিকট পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একলাছ উদ্দিন নিহত হন এবং আবু মুসা ও রাজু আহমেদ গুরুতর আহত হলে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। - এলাকাবাসি জানান নিহত একলাছ উদ্দিন মালায়েশিয়া প্রবাসি গত ২০-২২ দিন আগে দেশে ফিরেছে। বন্ধুদের সাথে আড্ডাদিতেই প্রতিবেশি দুই বন্ধুকে সাথে নিয়ে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে পিকাপের ধাক্কায় দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন। রাত ১১টার দিকে ময়না তদন্ত ছাড়ায় গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
হুমায়ন আহমেদঃ
ভালাইপুর আসমানখালী সড়কে কয়রাডাঙ্গা ঈদগাহের নিকট পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একলাছ উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরোও ২ জন।
–
জানাগেছে গত বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামের ইসমাইল হোসেন পুটের ছেলে একলাছ উদ্দিন একই গ্রামের কাশেম হোসেনের ছেলে আবু মুসা ও উজ্জ্বল হোসেনের ছেলে রাজু আহমেদ সঙ্গে নিয়ে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন।
–
প্রতিমধ্যে ভালাইপুর আসমানখালী সড়কে কয়রাডাঙ্গা ঈদগাহের নিকট পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একলাছ উদ্দিন নিহত হন এবং আবু মুসা ও রাজু আহমেদ গুরুতর আহত হলে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
–
এলাকাবাসি জানান নিহত একলাছ উদ্দিন মালায়েশিয়া প্রবাসি গত ২০-২২ দিন আগে দেশে ফিরেছে। বন্ধুদের সাথে আড্ডাদিতেই প্রতিবেশি দুই বন্ধুকে সাথে নিয়ে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে পিকাপের ধাক্কায় দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন। রাত ১১টার দিকে ময়না তদন্ত ছাড়ায় গ্রামের কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।