ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় ভোররাতে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ

হুমায়ন আহমেদঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর বানাত খাল মোড়ের অদূরে ভোররাতে একদল ছিনতাইকারী একটি মোটরসাইকেল ছিনতাই করেছে। গতকাল মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খাদিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তিনি ও তার এক বন্ধু ভোররাতে ঢাকা থেকে বাড়ি ফেরেন। পরে নিজ বাড়ি থেকে তার ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল (নম্বর: চুয়াডাঙ্গা ল–১১-০৯০০) নিয়ে বন্ধুকে গোপালনগর গ্রামে পৌঁছে দিয়ে ফেরার পথে কমলাপুর গ্রাম ও বানাত খালের মাঝামাঝি সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা কলাগাছ ফেলে তার গতিরোধ করে।

এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে চারদিক থেকে ঘিরে ধরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাকে প্রধান সড়ক থেকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তরিকুল ইসলাম আরও জানান, বেশ কিছু সময় পর কৌশলে নিজের হাতের বাঁধন খুলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তারা এসে তাকে উদ্ধার করেন এবং ঘটনাটি কমলাপুর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন।

খবর পেয়ে কমলাপুর ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

আলমডাঙ্গায় ভোররাতে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :