ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ’ কর্মপরিকল্পনা সভা-২০২৬

হুমায়ন আহমেদ:

‘তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক কর্মপরিকল্পনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন স্বাগত বক্তব্য দেন। তিনি তরুণ প্রজন্মকে প্রাণী ও প্রকৃতির প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাঈদ এম হিরন সভাপতি, আমিরুল ইসলাম জয় সহ-সভাপতি এবং আরাফাত রহমান অরণ্য সেক্রেটারি নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম। তিনি তরুণ প্রজন্মকে দেশের পরিবর্তন ও পরিবেশ রক্ষার অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করে প্রাণ-প্রকৃতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা বুলবুল আহমেদ বলেন, “প্রকৃতি আমাদের মায়ের মতো। তাই সম্মিলিতভাবে তাকে আগলে রাখতে হবে।” তিনি বৃক্ষরোপণ, নদ-নদী রক্ষা এবং বিশেষ করে কুমার নদ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আমিরুল ইসলাম জয় তরুণদের দেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। এছাড়া সংগঠনের উপদেষ্টা, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রায় ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে নারী উদ্যোক্তা আর. এ. তামান্নার দেওয়া কেক কাটার মধ্য দিয়ে নতুন কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এ সময় সংগঠনের উপদেষ্টা ও পরিবেশকর্মীরা একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার শপথ নেন এবং পশুপাখি ও পরিবেশের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দুই ঘণ্টাব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আম, সুপারি, বহেড়া, অর্জুন, আমলকী, লেবু, জলপাই ও পেয়ারা গাছসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, তরুণদের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, নদ-নদী রক্ষা এবং প্রাণী ও প্রকৃতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বাড়ি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন

error: Content is protected !!

আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ’ কর্মপরিকল্পনা সভা-২০২৬

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :