ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গা বিএনপি নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

মিজান উর রহমানঃ

আলফাডাঙ্গা বিএনপি নেতা হত্যা মামলার আসামি মটর সাইকেল চুরি করতে গিয়ে ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাসির মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেফতার পুলিশের কোন বিশেষ অভিযানে নয়, রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন নাসির।

শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে আলফাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসির মিয়াকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পর তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নাসির ফরিদপুরের একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। এরপর ভাটারা থানা থেকে আলফাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ‘পুলিশ পরিচয়ে’ তার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নাসির মিয়া ওই হত্যা মামলার ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। ভাটারা থানা পুলিশের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর পেয়ে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। চুরি মামলার পাশাপাশি তাকে সাইফুল সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

সাইফুল সর্দার হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

আলফাডাঙ্গা বিএনপি নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :