ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিরোধ ভুলে শান্তির পক্ষে শপথ নিলেন এলাকাবাসী

ফরিদপুরের আলফাডাঙ্গায় দির্ঘদিনের বিরোধ ভূলে শান্তির পক্ষে শপথ নিলেন এলাকাবাসী। রোববার বিকেলে সদর ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামে এলাকাবসীদেরনিয়ে সালিস বৈঠকের মাধ্যেমে শপথ নিলেন সংঘর্ষে জড়িয়ে থাকা দু’পক্ষের লোকজন।

গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজীডাঙ্গা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রায় সময়েই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটে। গত এক সপ্তাহে এ ঘটনাকে কেন্দ্র করে দু দফা সংঘর্ঘে পুলিশ ২৭ জনকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করেন।

এসব ঘটনার পর সংঘাত-সংঘর্ষের পথ থেকে শান্তির পথে ফিরে আসতে বিবাদমান দুই পক্ষকে আহ্বান জানায় থানা পুলিশ। রোববার বিকেলে বেজিডাঙ্গা হাইস্কুল মাঠে বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা সভায় বিবাদমান সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীকে বোঝানো হয়। অবশেষে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ব্যতিক্রমী এই সালিশ বৈঠকের মাধ্যমে এর শান্তিপূর্ণ সমাধান হয়।

রোববার বিকেলে বেজিডাঙ্গা গ্রামে কয়েক শতাধিক মানুষের উপস্থিতে বসে সালিশ। ওসি’র উদ্যোগে এ সালিশ মীমাংসায় সহযোগিতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বর্তমান ও সাবেক ৫-৬ জন ইউপি সদস্যসহ আশেপাশের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি হয় দীর্ঘদিনের বিরোধ।
এরপর দু’পক্ষের লোকজন সভায় উপস্থিত সকলের সামনে হাত উঠিয়ে শান্তির শপথ করে বলেন, ‘আর কখনও সংঘাতে লিপ্ত হবেন না’।

আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, আপনারা এলাকাবাসী সংঘাত থেকে বেরিয়ে আসেন। ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি নজর দেন। শান্তির পথে যারাই বাধা সৃষ্টি করবে তাদেরই আমরা আইনের আওতায় নিয়ে আসবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিরোধ ভুলে শান্তির পক্ষে শপথ নিলেন এলাকাবাসী

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :