ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গার কৃষক লীগের আহ্বায়ক আলমগীর মোল্যা গ্রেপ্তার

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বেজিডাঙ্গা গ্রামে অবস্থিত সদর ইউনিয়ন কৃষক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন ওই এলাকার মৃত. ইমাম মোল্যার ছেলে। রোববার সকালে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আলমগীর মোল্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর মোল্যা দলীয় পদপদবি ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করেছিলেন। ৫ আগস্টের পরেও এলাকায় বীরদর্পে চলাফেরা করতেন তিনি। নিয়মিত বসতেন দলীয় কার্যালয়ে। তবে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পরে ওই কার্যালয় থেকে সাইনবোর্ড, দলীয় প্রধানদের ছবি সরিয়ে ফেলেন তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

আলফাডাঙ্গার কৃষক লীগের আহ্বায়ক আলমগীর মোল্যা গ্রেপ্তার

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :