ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গার আলোচিত সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত সুমন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

রোববার (৫ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কবির শেখ আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের মৃত হাকি শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখকে প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় কবির শেখকে এজাহারভুক্ত ৮ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গার আলোচিত সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :