ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ১২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ১২৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার বুড়াইচ দক্ষিণ পাড়া গ্রামের আকবার শেখের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মূর্তিটি উদ্ধার করে ফরিদপুর র‍্যাব-১০। মূর্তি উদ্ধারের নেতৃত্বে ছিলেন ফরিদপুর র‍্যাব-১০ কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম।

এ ঘটনায় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ (৩৫) নামের এক যুবককে আটক করা হয়। সাদ্দাম বুড়াইচ দক্ষিণপাড়া গ্রামের আকবর শেখের ছেলে।

উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা বলে ধারণা করেছেন উদ্ধার সংশ্লিষ্টরা। উদ্ধারের পর র‌্যাব সদস্যরা মূর্তি ও আটক সাদ্দাম শেখকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, একটি চক্র মূল্যবান কষ্টি পাথরের মূর্তি নিজেদের হেফাজতে রেখেপাচারের চেষ্টা করছে; এমন সংবাদের ভিত্তিতে বুড়াইচ গ্রামের দক্ষিণ পাড়া আকবার শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পরে বাড়ির পাশে পুকুরের পাড় থেকে লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করা হয়।

এসময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম শেখ নামের এক যুবককে আটক করা হয়। আটক সাদ্দাম ও মূর্তি পাচারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর র‍্যাব-১০ পক্ষ থেকে মামলা করবেন বলে জানা গেছে।

আলফাডাঙ্গা থানার ওসি আবুল হাসনাত খান বলেন, এই ঘটনায় ফরিদপুর র‌্যাব বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। সাদ্দাম শেখ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

আলফাডাঙ্গায় ১২৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :