ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের গণসংযোগ

মোঃ ইকবাল হোসেনঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুুর পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারে সর্বস্তরের মানুষের সাথে আবুল বাশার খান ও তার কর্র্মী সমর্থকরা গণসংযোগ করেন।

গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান বলেন, মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসন। আমার জন্ম মধুখালী উপজেলায়। আমি একজন ব্যবসায়ী আমার পাট পণ্য উৎপাদন কারখানা রয়েছে। যেখানে এলাকার প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন।

আমার আশা এলাকার বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি করা। বোয়ালমারী ও আলফাডাঙ্গাতে পাট কল করা হবে। স্থানীয় বেকররা সেখানে কাজের সুযোগ পাবে। এলাকার উন্নয়ন নিয়ে নানান পরিকল্পনার কথা জানান তিনি।

আবুল বাশার রপ্তানি বাণিজ্যে অসামান্য অবদানের জন্য ঈওচ হিসেবে সম্মানন অর্জন করেছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সকলের দোয়া,আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের গণসংযোগ

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :