ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

মোঃ ইকবাল হোসেন:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন মহল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বানা ইউনিয়নের বানা এমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠসংলগ্ন বানা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বানা এমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে একটি দ্বিতল সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে। তবে নির্ধারিত স্থানে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হলে বিদ্যালয়ের ঐতিহ্যবাহী খেলার মাঠের একটি অংশ আর ব্যবহারযোগ্য থাকবে না বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সচেতন মহল জানায়, খেলার মাঠের পরিবর্তে পাশের অন্য কোনো উপযুক্ত স্থানে সাইক্লোন শেল্টার নির্মাণ করা হলে একই সঙ্গে মাঠও রক্ষা পাবে এবং এলাকাবাসীর জন্য প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রও নির্মাণ করা সম্ভব হবে।

তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের একটি অংশ মোবাইল আসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। খেলাধুলার সুযোগ সৃষ্টি করে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি রক্ষা করা জরুরি।

এ সময় এলাকাবাসী খেলার মাঠটি রক্ষার পাশাপাশি বানা এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানান। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও দেওয়া হয়।

স্থানীয় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন বলেন, “এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি এবং খেলার মাঠ রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর জামান জানান, বিষয়টি নিয়ে এলজিইডি অফিসের সঙ্গে কথা বলে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :