ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় সংসদ সদস্যের সাথে পল্লী বিদ্যুতের এজিএম এর মতবিনিময়

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় লোডশেডিংসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.ইলিয়াস মোল্লা। গত ১১ আগস্ট আকস্মিকভাবে আলফাডাঙ্গা সাব-জোনাল অফিসে এসে সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আশীষ কুমার রায় এর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়ের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলার শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও পল্লী বিদ্যুৎ অফিসের কর্মরত লোকজন উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১ টার সময় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.ইলিয়াস মোল্লাসহ তার সফরসঙ্গীরা আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে আকস্মিকভাবে প্রবেশ করেন। তখন আলফাডাঙ্গা পল্লী বিদ্যুতের এজিএম আশীষ কুমার রায় উপজেলার শুকুরহাটা ‘আলফাডাঙ্গা ইনডোর উপকেন্দ্র’ জরুরী তদারকিতে নিয়োজিত ছিলেন। এজিএমর চেয়ার ফাঁকা দেখে সংসদ সদস্য তাকে নিয়ে নানা কথা বলতে থাকেন।

অফিস থেকে সংসদ সদস্যের আগমণের খবর দিলে তিনি ৮ থেকে ১০ মিনিটের মধ্যে নিজ কার্যালয়ে উপস্থিত হন। এসময় লোডশেডিংয়ের শিডিউল, গ্রাহক ব্যবস্থাপনা, বায়োমেট্রিক হাজিরা ও বিদ্যুৎ বিল অতিরিক্ত আসার অভিযোগসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়। এরমধ্যে সংসদ সদস্যর সাথে থাকা একজন প্রশাসনিক বাস্তবতা না বুঝে এবং তথ্যের সত্যতা যাচাই না করেই বিভ্রান্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয় নিয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব- জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আশীষ কুমার রায় বলেন, লোডশেডিংসহ নানা বিষয় নিয়ে অভিযোগ থাকতেই পারে। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ও লো-ভোল্টেজ থাকায় অনেক জটিল সমস্যা তৈরি হচ্ছে। একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আমার সবকিছু তদারকি করতে হয়। যে সময় মাননীয় সংসদ সদস্য স্যার আমাদের অফিসে আগমণ করেছিলেন সে সময় সাব-স্টেশনে কাজের তদারকি করছিলাম। খবর পেলাম সংসদ সদস্য অফিসে এসেছেন। তৎক্ষণিকভাবে আমি ৮ থেকে ১০ মিটিনের মধ্যে নিজ কার্যালয়ে ফিরে আসি। এসময় নিজ কার্যালয়ে না থাকার কারণ ব্যাখা দেই।

এরপর বিভিন্ন বিষয় নিয়ে স্যারের সাথে আমাদের মতবিনিময় হয়েছে। আমাদের লোকবল কম থাকার কারণ বলেছি। লোডশেডিং ও বিদ্যুৎ বিল কেন বেশি হচ্ছে সে বিষয় ধারণা দেওয়া হয়। স্যার আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন আমারা নোট করেছি, এগুলো বাস্তবায়ন করা হবে বলে আমরা স্যারকে প্রতিশ্রুতি দিয়েছি। কিন্ত পরক্ষণে দেখা যায় কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আমি অফিসে ছিলাম না। সংসদ সদস্য স্যার যখন অফিসে আসেন আমি তখন সাব-স্টেশনে অবস্থান করছিলাম।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য পরিবেশন ও দায়িত্বশীল আচরণের স্বার্থে এ ধরণের সংবাদ পরিবেশন করা ঠিক না। আমার সাথে কোনো গণমাধ্যম কর্মী যোগাযোগ করেনি। নেয়নি আমার কোনো বক্তব্য। এ বিষয় আমাদের সবাইকে সচেতন হতে হবে। সত্য ও সঠিক সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন এজিএম আশীষ কুমার রায়।

চলমান লোডশেডিংয়ের সমস্যা সাময়িক, সবাইকে ধৈর্য্য ধরে জাতীয় সমস্যা উত্তরণের জন্য পল্লী বিদ্যুতের গ্রাহকদের অনুরোধ করেন। তিনি আরও জানান, এতদিন ধরে ফরিদপুর থেকে ৫৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন সেটা পাশ্ববর্তী নড়াইল জেলা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নড়াইল পাওয়ার গ্রীড হতে ডাবল সার্কিটসহ প্রায় ২৭ কিলোমিটার নতুন ৩৩ কেভি বিকল্প সোর্স লাইন নির্মাণ সম্পন্ন হলে বিদ্যুতের লো-ভোল্টেজ ইস্যু সমাধান হবে এবং অত্র এলাকায় মানসম্মত বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

আলফাডাঙ্গায় সংসদ সদস্যের সাথে পল্লী বিদ্যুতের এজিএম এর মতবিনিময়

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :