ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মিজান উর রহমানঃ

আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় শিক্ষার্থী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও কিন্ডারগার্টেন স্কুল মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উপজেলাধীন পাকুড়িয়া নিবাসী গ্রীস প্রবাসী পলাশ মোল্লা ও সিনথিয়া দম্পতির ৭ বছরের শিশু সন্তান জায়ান রহমানকে গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টার দিকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়।

জায়ান রহমান গত ২০ নভেম্বর বৃহস্পতিবার দূপুর ১২টার সময় স্কুল থেকে বাড়ীতে আসে। এর ঠিক আধা ঘণ্টা পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ীর আশেপাশে প্রতিবেশীদের বাড়িসহ অন্যান্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও জায়ান-কে পাওয়া যাচ্ছিল না।
এর ঠিক এক ঘন্টার মধ্যেই বাড়ীর পাশে জঙ্গল আবৃত একটা গাছ থেকে জায়ান মোল্লা’র ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। সংবাদ পেয়ে এলাবাসীর সহযোগিতায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

দুঃখ জনক হলেও সত্য যে, এ হত্যাকান্ডের ৪দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও হত্যাকারীরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। এখনও কাউকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ। ফলে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী ও পরিবার। গ্রেফতার না হওয়ার কারণে শিশু জায়ান এর পরিবার সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছে।

জায়ান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবীতে এ মানববন্ধন কর্মসূচি’র উদ্যোগ গ্রহন করা হয়। মানববন্ধনে জায়ানের মমতাময়ী মা সিনথিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময়ে জায়ানের মা কান্নায় ভেঙ্গে পড়েন। জায়ানের মায়ের আহাজারীতে ভারী হয়ে উঠে জাভেদ পারভেজ মেমোরিয়াল চত্বর। বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত জায়ান হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :