ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ক্ষুরধার যুক্তি, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়

oplus_0

মোঃ ইকবাল হোসেন:

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ’ এই অদম্য প্রত্যয় বুকে ধারণ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল ‘দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা’। তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং আলফাডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার ৪টি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মেধা-লড়াই শুরু হয়। যুক্তি, তথ্য আর পাল্টা যুক্তির মননশীল লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক প্রতিষ্ঠান আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়।

যেভাবে চলল যুক্তির লড়াই

নক-আউট পর্বের প্রথম ম্যাচে ‘ক’ গ্রুপে বিতর্কের বিষয় ছিল— ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’। এতে প্রস্তাবনার পক্ষে লড়াই করে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে ‘খ’ গ্রুপে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়— ‘দুর্নীতির মূল কারণ হলো আইনের শাসনের অভাব’। এই ম্যাচে পক্ষে ছিল কামারগ্রাম কাঞ্চন একাডেমি এবং বিপক্ষে যুক্তি পেশ করে জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়।

দুই গ্রুপের সেরা দুই দলকে নিয়ে মুখোমুখি করা হয় গ্র্যান্ড ফাইনালে। চূড়ান্ত পর্বের রোমাঞ্চকর বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’। শব্দের জাদুতে হলরুম মাতানো এ ম্যাচে বিচারকদের রায়ে বিজয়ের হাসি হাসে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয়।

মেধার স্বাক্ষর রাখলো যারা

চ্যাম্পিয়ন ট্রফি জয়ী দলের বিতার্কিকরা হলেন— আদিবা আক্তার অর্পা (নবম শ্রেণি), সুমাইয়া সামিন (নবম শ্রেণি) ও ফাহমিদা শাদ দিবা (অষ্টম শ্রেণি)।

এছাড়া আসরে অনন্য সাধারণ নৈপুণ্য দেখায় কামারগ্রাম কাঞ্চন একাডেমির সাবরিনা, ফাহমিদা ও মোহাম্মাদ; হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মার্জিয়া মার্জান তরী, মাশরুবা জাহান ও লামিয়া আক্তার এবং জাটিগ্রাম এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের গোধুলী, মাইশা ও মাশরুবা।

বক্তব্য ও আয়োজন

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে ছিলেন দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. তাজমিনউর রহমান (তুহিন) ও শৈলেন্দ্র নাথ বিশ্বাস।

মিলন কুমার সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশাসন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যুক্তিনির্ভর চিন্তাভাবনাই শিক্ষার্থীদের আগামী দিনের সৎ নাগরিক হিসেবে গড়ে তুলবে।

পুরো প্রতিযোগিতায় বিচারকের কড়া দায়িত্বে ছিলেন আলফাডাঙ্গা মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ডা. শায়লা সুলতানা, ভূগোলের প্রভাষক ডা. উম্মে সালমা এবং দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম আহমেদ। ঘড়ির কাঁটার নিখুঁত হিসাব বা সময় নিয়ন্ত্রকের দায়িত্ব সামলান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌর দাস গৌতম।

অনুষ্ঠানের শেষলগ্নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ও বিজিত বিতার্কিকদের হাতে ট্রফি ও পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় হলরুমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী ক্ষুরধার যুক্তি, চ্যাম্পিয়ন আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :