ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় লীজ দেওয়া পুকুর থেকে চার লাখ টাকার মাছ মারার অভিযোগ পুকুর মালিকের

মোঃ ইকবাল হোসেনঃ

লীজ দেওয়া পুকুর থেকে প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারার অভিযোগ উঠেছে পুকুর মালিক কামাল হোসেন (৪০)সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে এমন ঘটনা ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বিলপুটিয়া গ্রামে। এ ঘটনায় পুকুর মালিক কামাল হোসেনসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লীজ মালিক রবিন কাজীর পিতা বাবলু কাজী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ উপজেলার বিলপুটিয়া গ্রামের কামাল হোসেনের কাছ থেকে দুই বছরের জন্য বছরে ২৪ হাজার টাকা চুক্তিতে মাছ চাষ করার জন্য একটি পুকুর লীজ নেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দক্ষিণ শিবপুর গ্রামের বাবুল কাজীর ছেলে রবিন কাজী। স্ট্যাম্পে চুক্তি সম্পন্ন করা পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করছিলেন রবিন কাজী। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে লীজ মালিককে না জানিয়ে পুকুর মালিক কামাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল পুকুরে জাল ফেলে প্রায় চার লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়।

ঘটনার দিন সকালে বাবলু কাজী বিষয়টি কামাল হোসেনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কামাল হোসেনকে গালাগাল করতে নিষেধ করলে অভিযোগকারীকে কিল-ঘুশি মেরে আহত করে। তাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় কামাল হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন। আমি আমার পুকুরের মাছ মেরেছি। চুক্তি করা পুকুরের মালিক আমার চাচা।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি ) শাহজালাল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি সমাধানের জন্য শুক্রবার বিকেলে দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা

error: Content is protected !!

আলফাডাঙ্গায় লীজ দেওয়া পুকুর থেকে চার লাখ টাকার মাছ মারার অভিযোগ পুকুর মালিকের

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :