ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে সেফটি ট্যাংকি নির্মাণ কাজে বাধা দেওয়া এবং ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ইসহাক মল্লিকের ছেলে কুয়েত প্রবাসী খসরু মল্লিক ২০২৫ সালে নিজ বাড়িতে একটি দ্বিতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের মৃত শাহজাহান মল্লিকের জামাতা হাসিব হোসেন রহিন মোল্যা ও আরিফ হোসেন প্রিন্স নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে জমি পরিমাপের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হলে ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।

সম্প্রতি ইসহাক মল্লিক নিজ জমিতে একটি সেফটি ট্যাংকি নির্মাণের উদ্যোগ নিলে পুনরায় ওই দুই ব্যক্তি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রহিন আগে তাঁতীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন এবং পুলিশি হয়রানির ভয় দেখিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তহীনতায় ভুগছেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত রহিন মোল্যার সাথে ফোনে কথা হলে তিনি চাঁদা দাবি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, কয়েক দিন আগে বিকেলে ইসহাক মল্লিক ও তার ছোট ভাই বেলায়েত মল্লিক আমার ভাটিয়াপাড়া দোকানে আসেন তারা বরং আমাকে হুমকি দিয়ে যায়। আমার যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে: বাণিজ্যমন্ত্রী

error: Content is protected !!

আলফাডাঙ্গায় বিএনপি নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

আপডেট টাইম : ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :