আপডেট টাইম :
০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১৬১
বার পঠিত
আলফাডাঙ্গায় তিন মাদকসেবীকে ৬মাসের কারাদন্ড ও ১০ হাজারটাকা অর্থদন্ড
মোঃ ইকবাল হোসেনঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রত্যককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এমরায়হানুর রহমান এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের চিহিৃত মাদক কারবারী রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), গোপালপুর গ্রামের মাদক বিক্রেতা আব্দুর রাজ্জাকের ছেলে হাসিবুল খান ও বাঁকাইল গ্রামের সৈয়দ আলীর ছেলে জনি শেখ (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবী রাজনি শেখের পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে মাদক সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশেরএকটি দল তাদের আটক করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান সেখানেউপস্থিত হন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত তিন মাদকসেবী কে ছয় মাসের কারাদন্ডাদেশ ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়। আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক সেবীকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে। আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরণের অভিযান...
মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রত্যককে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা পৌরসভার বাঁকাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এমরায়হানুর রহমান এ দন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের চিহিৃত মাদক কারবারী রবি ঘোষের ছেলে রজত ঘোষ (২৫), গোপালপুর গ্রামের মাদক বিক্রেতা আব্দুর রাজ্জাকের ছেলে হাসিবুল খান ও বাঁকাইল গ্রামের সৈয়দ আলীর ছেলে জনি শেখ (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবী রাজনি শেখের পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে মাদক সেবন করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশেরএকটি দল তাদের আটক করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান সেখানেউপস্থিত হন। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত তিন মাদকসেবী কে ছয় মাসের কারাদন্ডাদেশ ও দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক সেবীকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমান বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মাদকমুক্ত উপজেলা গড়তে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।’