মো.ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ডাঃ সুশীল আদিত্যর ২৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে আদিত্য ভবনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় শ্রী হরি মন্দিরে আদিত্য ভবনের পক্ষ থেকে ডাঃ সুশীল কুমার আদিত্যর ২৮তম প্রয়াণ দিবস উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরের সদস্য রণজিত মন্ডল।
এ সময় আদিত্য ভবনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুমী রাণী বিশ্বাস। এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, আদিত্য পরিবারের পক্ষ থেকে ইতিপূর্বে অনেক সামাজিক সংগঠন ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। পৌরসভার কেন্দ্রীয় হরিমন্দিরে ডাঃ সুশিল কুমার আদিত্য ও মায়া রানী আদিত্য এবং দাতব্য চিকিৎসা কেন্দ্রে এমবিবিএস ডাক্তার দ্বারা এলাকার মানুষকে
নিয়মিত সেবা প্রদান করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ঐতিয্যবাহী আদিত্য পরিবার জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদ না করে সকলের পাশে দাঁড়ান। আগামীতে সমাজের সকল ভালো কাজের পাশে থেকে সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে আমার বিশ্বাস।
আদিত্য পরিবারের সদস্য অস্ট্রেলিয়া প্রবাসী ড. দিপক কুমার আদিত্য জানান, প্রবাসে থেকে এলাকার অসহায় মানুষের কথা খুব মনে পড়ে। দুস্থ ও অসহায় মানুষের সেবা করার জন্য আমরা সব সময় আগ্রহী। আমরা বিভিন্ন সময় মানুষের আর্থিক সহায়তা, বস্ত্র বিতরণ, অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছি। আমাদের এ সেবাদানের কার্যক্রম অব্যহত থাকবে। আমাদের কোনো জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ নেই। আমরা মানুষের সেবা করতে চাই। একটি দারিদ্রুমুক্ত সমাজ গঠনে আদিত্য ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে থাকবে।
তিনি প্রবাসে থেকে আদিত্য পরিবারের সেবা কার্যক্রম চালু রাখতে সর্ব শ্রেণির মানুষের
সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 



















