ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ; বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মোঃ ইকবাল হোসেন:

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্বাক্ষর ব্যবহার করে অন্যের জমি নামজারি করে নেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. শহিদুল ইসলাম।

বুধবার (৩ জুন) দুপুরে আলফাডাঙ্গা ডাকবাংলো সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, সম্প্রতি তার বাবা অলিয়ার রহমান তাকে ৩ শতাংশ জমি দানপত্রের মাধ্যমে প্রদান করেন। পরে গত ৬ মে ২০২৬ তারিখে তিনি ওই জমির নামজারির আবেদন করতে গিয়ে জানতে পারেন, জমিটি ইতোমধ্যে শাম কাজী নামে এক ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছেন।

তিনি দাবি করেন, শাম কাজী ২০০৮ সালের একটি দলিল (নম্বর-৭৯১) ব্যবহার করে নামজারি সম্পন্ন করেন। তবে সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, ওই দলিলে তার বাবার কোনো নাম, ছবি কিংবা স্বাক্ষর নেই। তার অভিযোগ, জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে নামজারিটি সম্পন্ন করা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর নজরে আনা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং সংশ্লিষ্ট নামজারি বাতিল করা হয়। তবে নামজারি বাতিল হলেও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, অভিযোগ উত্থাপনের পর থেকে অভিযুক্ত পক্ষ তাদের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে।

এ অবস্থায় জালিয়াতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান বলেন, “বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট নামজারি বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় জাল দলিলের মাধ্যমে জমি নামজারির অভিযোগ; বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :