ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় জায়ান হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার দাবি করলেন আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন।

রবিবার সকালে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় জায়ান রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

মানববন্ধনে বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন, “আমরা শুধু এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েই থেমে থাকতে চাই না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা এতে জড়িত, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হবে—এই বিশ্বাস আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, “জায়ানের প্রকৃত হত্যাকারীদের বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে এক কাতারে দাঁড়িয়ে সমাজের বিরুদ্ধে চলা সব অপকর্মের প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

দোলন বলেন, “এই হত্যাকাণ্ডকে ঘিরে কোনো অশুভ চক্র যেন রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে ফায়দা লুটতে না পারে, সেটাও আমাদের দায়িত্ব। আগামীর বাংলাদেশ যেন অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেই সূচনা আজ আমাদের এখান থেকেই করতে হবে।”

তিনি আরও বলেন, “ব্যক্তি কিংবা গোষ্ঠীর ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি, তাহলে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

বক্তব্যের শেষে তিনি জায়ান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে গ্রিস প্রবাসী পলাশ মোল্যার সাত বছর বয়সী ছেলে জায়ান রহমানের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই নিহতের মা সিনথিয়া বেগম অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্তে ঝুলন্ত রশিটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে পুলিশ চিহ্নিত করে। অনুসন্ধানে পাশের টাবনী বাজারের একটি মুদি দোকান থেকে ওই রশি কেনার তথ্য পাওয়া যায়। পুলিশ জানতে পারে, ঘটনার ১০ থেকে ১৫ দিন আগে প্রতিবেশী ইউনুচ মোল্যা মফিজ খানের দোকান থেকে রশি কিনেছিলেন, যা উদ্ধার হওয়া রশির সঙ্গে মিল রয়েছে। এই সূত্র ধরে ইউনুচ মোল্যাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় জায়ান হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের বিচার দাবি করলেন আরিফুর রহমান দোলন

আপডেট টাইম : ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক :