ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে পুড়ল বসতবাড়ি, ১০ লাখ টাকার ক্ষতি

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে একই গ্রামের চার ব্যক্তির ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য ও নগদঅর্থ পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

জানা যায়, রোববার সকাল ১১ টায় উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘর থেকে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি বসতঘর, একটি রান্না ঘর, ঘরের মধ্যে থাকা ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও নগদটাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন,ফলিয়া গ্রামের এনায়েত মন্ডল, তহিদুল ইসলাম মন্ডল, রবিউল মন্ডল ও এনামুল মন্ডল। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম জানান, সকালে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগীতা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ

error: Content is protected !!

আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে পুড়ল বসতবাড়ি, ১০ লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :