ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় কাউন্সিলর হয়ে সেবা করতে চায় সোহাস

মোঃ ইকবাল হোসেন:

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, সাবেক ইউনিয়ন পরিষদের সচিব প্রয়াত এস. এম. মুসা মিয়ার সুযোগ্য সন্তান এস এম মহিউদ্দিন আহমেদ সোহাস কাউন্সিলর হয়ে সাধারণ মানুষের সেবা করতে চান।

পেশায় একজন ব্যবসায়ী সোহাস এলাকায় একজন সৎ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে নীরবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান ছাড়াও মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান বলে স্থানীয়রা জানান।

এলাকার অনেকেই মনে করেন, আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করতে পারবেন।

এ বিষয়ে এস এম মহিউদ্দিন আহমেদ সোহাস বলেন, “আমার বাবা দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানুষের সেবা করার মানসিকতা আমি পরিবার থেকেই পেয়েছি। আমি একটি সাধারণ পরিবারের সন্তান। সামর্থ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষের কথা বিবেচনা করে আগামী পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেন, তাহলে সরকারি সকল সুযোগ-সুবিধা সুষ্ঠুভাবে ও সমতার ভিত্তিতে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।”

সোহাস বলেন, “সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি সাধারণ মানুষের সেবা করতে চাই।”

তিনি তার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আলফাডাঙ্গায় কাউন্সিলর হয়ে সেবা করতে চায় সোহাস

আপডেট টাইম : ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :