ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমি সম্পদের লোভী নই, কর্মীদের জন্যই নমিনেশন চাইঃ -বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, “আমি যদি নমিনেশন পাই, সেই নমিনেশন হবে আপনাদের। আমি যদি ধানের শীষ প্রতীক পাই, সেই প্রতীকের মালিক হবেন আপনারা। আমি আব্দুর রহমান হতে চাই না, আমি শাহ মো. আবু জাফর হতে চাই না। আল্লাহ আমাকে যে অর্থ-সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আমি সম্পদের লোভী নই, কর্মীদের জন্যই নমিনেশন চাই।”

তিনি আরও বলেন, “এ আসনের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আসল শক্তি হলো আপনাদের ঐক্য ও পরিশ্রম। এই ঐক্য যদি অটুট থাকে, তবে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাসবিহারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু।

এসময় বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রস্তুতি কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুতি কমিটির সদস্য মো. আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মো. হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ ও মোহাম্মদ বদিউজ্জামান বাবলু।

এছাড়া উপজেলা যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আকরাম খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক ও সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন।

বক্তারা বলেন, ফরিদপুর-১ আসনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। দলের নেতাকর্মীদের ঐক্যই হতে পারে আসন্ন নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি। তারা খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কর্মী সম্মেলনে বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর উপস্থিতি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

আমি সম্পদের লোভী নই, কর্মীদের জন্যই নমিনেশন চাইঃ -বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :