ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমি লাশ হতে রাজি আছি, ইতিহাস হতে রাজি আছি। আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নাইঃ -রাজন

-লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখছেন ডা. ইয়াসির আরশাদ রাজ।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজদের চেয়ে একজন পতিতার সম্মান বেশি। চাল, ডাল, তেল ও নুনের মত রাজনীতির মাঠে কোন সিন্ডিকেট থাকতে পারবে না। ৫ আগস্ট এর পর প্রশাসন ও রাজনীতিতে কমিশন ভিত্তিক যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা ধ্বংস করা হবে।

–

শনিবার (২৮ জুন) নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তারুণ্যের ভূমিকা শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

–

রাজন বলেন, বিগত ১৭ বছরে প্রমাণ হয়েছে – বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না। শেখ হাসিনা বুলডোজার চালিয়েও একটা বিএনপি কর্মীকে দল থেকে নিয়ে যেতে পারে নাই। বিএনপিকে আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন করতে পারেনি, পারবে না। কিন্তু বিএনপি যদি ধ্বংস হয়, সেটা হবে ৫ আগস্টের পর বিএনপি’র কিছু নেতাদের কারণে। এরা যা শুরু করেছে, এদের কারণে সারা দেশব্যাপী আজকে বিএনপি’র দুর্নাম হয়েছে। এরা চাঁদাবাজি, দখলদারিত্ব, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড বিক্রি করেছে। যে নেতার কাছে ১০ টাকার কার্ড নিরাপদ না, সে নেতার কাছে নেতৃত্ব নিরাপদ না।

–

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না। তিনি শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করে জীবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। ২৪শে জুলাই অভ্যুত্থানে ২ হাজার ছাত্র জনতা জীবন দিয়ে ও প্রায় ৫০ হাজার ছাত্র জনতা রক্ত, চোখ, অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে স্বৈরাচারী হাসিনা থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। বিএনপি ক্ষমতায় গেলে কোন মায়ের দুঃখ থাকবে না। কোন সন্তান অর্থাভাবে শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত হবে না। লালপুর বাগাতিপাড়ায় সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। নির্বাচনের মত নির্বাচন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

–

লালপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. হাকিম সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আমি লাশ হতে রাজি আছি, ইতিহাস হতে রাজি আছি। আমি কারো গোলাম কিংবা দাস হতে রাজি নাইঃ -রাজন

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :