ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমাদের সন্তানদের ভেতর সুস্থ রাজনীতির বীজ বপন আমাদেরই করতে হবে -ফারজানা শারমিন পুতুল

রাশিদুল ইসলাম রাশেদঃ

“আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক পরিমণ্ডলে ধনাত্মক পরিবর্তন আনার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। পরিবর্তিত বাংলাদেশকে আমার এবং আমাদের সন্তানদের জন্য সবদিক দিয়ে যোগ্য করে তুলতে চাই। আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা রাজনৈতিক মাঠে আমাদের অনুসারীদের অভিভাবক। আমরা যেন আমাদের এ সকল সন্তানদের বিপথগামী না করি। তাদের ভেতর সুস্থ রাজনীতির বীজ বপন আমাদেরই করতে হবে।”

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে কলসনগর উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।

এ সময় তিনি আরও বলেন: “মনে রাখতে হবে, ফ্যাসিবাদের বিলোপে আমাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমরা দিন-রাত মানসিক এবং শারীরিক শ্রম দিয়ে যাচ্ছি তা সফলতার মুখ দেখবে তখনই, যখন আমরা সুস্থ রাজনৈতিক চিন্তা ও রাজনৈতিক পরিকল্পনার বীজ আমাদের এবং আমাদের সন্তানদের মাঝে বপন করতে পারবো। আসুন, নিজেরা সচেতন হই, ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করি। শুভ নববর্ষ।”

এ সময় সভাপতির বক্তব্যে গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন:
“আওয়ামী সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা রুজু করে বিএনপিকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে আমরা ভুলে যাইনি। আগামীতে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং বিএনপি সরকার গঠন করবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে আর কোনোদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাডিয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ

উপজেলা যুবদলের আহ্বায়ক আদুস সালাম প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আমাদের সন্তানদের ভেতর সুস্থ রাজনীতির বীজ বপন আমাদেরই করতে হবে -ফারজানা শারমিন পুতুল

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :