ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

‘আমাকে অত্যাচার কইরা মাইরা ফালাইব’, ৯৯৯-এ কলে তরুণী উদ্ধার

জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন দিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকার এক গৃহকর্মী তাকে বাঁচানোর আকুতি জানান। এসময় তিনি বলেন, ‘আমাকে ওরা অত্যাচার কইরা মাইরা ফালাইব। আমাকে আপনারা বাইর কইরা নিয়া যান। নাইলে আমি নিজেই গলায় দড়ি দিমু। আমাকে বাঁচান।’ পরে তাকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে ৯৯৯-এর পুলিশ পরিদর্শক এবং গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এসব তথ্য জানান। তিনি বলেন, ভুক্তভোগী নারীর কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মঞ্জুর রশিদ। কনস্টেবল মঞ্জুর তাৎক্ষণিকভাবে ধানমন্ডি মডেল থানায় বিষয়টি জানিয়ে ওই নারীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন। পরে ৯৯৯ ডেসপাচার এসআই আল মামুন কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

খবর পেয়ে ধানমন্ডি মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে সুমি নামে ২০ বছর বয়সী গৃহকর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে অভিভাবকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।

আনোয়ার সাত্তার জানান, এ বিষয়ে উদ্ধার গৃহকর্মী এবং তার বাবা-মা পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বা লিখিত অভিযোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

‘আমাকে অত্যাচার কইরা মাইরা ফালাইব’, ৯৯৯-এ কলে তরুণী উদ্ধার

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :