ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমরা ফেল করতে আসিনি; আমরা কৃতকার্য হবোঃ – নিতাই রায় চৌধুরী

-ফরিদপুরের বোয়ালমারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।

মোঃ আনোয়ার হোসেনঃ

“আমরা ফেল করতে আসিনি, আমরা কৃতকার্য হবো। জনগণ আমাদের উপর আস্থা রেখে একটি ধ্বংস প্রাপ্ত দেশের দায়িত্ব অর্পন করেছে। আওয়ামী লীগ সরকার অর্থনীতি সব কিছুকে ধ্বংস করে রেখেছিল, ব্যাংক বিমা সব লুটপাট করে এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুটপাট করে বিদেশে পাচার করে ছিল। প্রশাসনকে বাধ্য করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত করা হয়েছিলো। আমরা সমাজের মাঝে বিভাজন, অনৈক্য চাই না, একটা সমাজের মাঝে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আমাদের যারা ভোট দিয়েছে আর যারা দেইনি আমরা সবারই কাজ করবো। ”

ফরিদপুরের বোয়ালমারীতে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন কালে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ঐতিহাসিক নদেরচাঁদ ঘাটে একটি খাল পুনঃখননের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী। উপজেলার প্রান্তসীমা মধুমতী নদীর নদেরচাঁদ ঘাট থেকে পৌরসভার গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬.১ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন-“বৈশ্বিক যুদ্ধবিগ্রহের কারনে তেলের একটি সংকট সৃষ্টি হয়েছে অচিরেই আমরা এ সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবো।

আমরা ফেল করতে আসিনি, কৃতকার্য হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে। বিএনপি যা বলে, তা কাজের মাধ্যমেই প্রমাণ করে। জনগণের কাছে দেওয়া ওয়াদা আমরা দু’মাসের মধ্যে বাস্তবায়ন করে প্রমাণ রেখেছি আমরা ফেল করতে আসিনি। “দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীর দুটি খালের মধ্যে একটি ১ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৬.১ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা যান্ত্রিক ও শ্রমিকদের যৌথ কাজের মাধ্যমে সম্পন্ন হবে।

জানা গেছে, বোয়ালমারী উপজেলায় মোট ২টি খাল খননের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমের পাশাপাশি শুকনো মৌসুমেও কৃষি জমিতে সেচ সুবিধা পাবে স্থানীয় কৃষকগণ। ফলে উৎপাদন খরচ কমবে ও কৃষিতে সমৃদ্ধি অর্জনে একধাপ এগিয়ে যাবে। এছাড়াও বারমাস সেচ সুবিধা ও খালে পানি থাকায় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আজম খান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সখীপুরের বড়চওনা বাজার, মসজিদ উপস্বাস্থ্য কেন্দ্র ও পুকুরের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

error: Content is protected !!

আমরা ফেল করতে আসিনি; আমরা কৃতকার্য হবোঃ – নিতাই রায় চৌধুরী

আপডেট টাইম : ২০ ঘন্টা আগে
মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :