ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আমতলীতে সাংবাদিককে কুপিয়ে জখমের প্রধান আসামী জেল হাজতে

আমতলীতে সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আমতলী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবকণ্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি এইচএম কাওসার মাদবর মাদক সেবন বন্ধ করতে বাধা দেয়ায় তার উপর হামলা করা হয়।

গত বৃহস্পতিবার ইমরান বিশ্বাস বরগুনা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালতের বিচারক মো. রাকিব হোসেন তার জামিন আবেদন মঞ্জুর না করে ইমরান বিশ্বাসকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার বিবরণ

জানা গেছে, আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদারসহ আরও ৬-৭ জন কিশোর। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বারবার তাদেরকে মাদক সেবন না করার জন্য নিষেধ করলেও তারা তা উপেক্ষা করে।

গত ২১ অক্টোবর সন্ধ্যায়, ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা ওই শ্রেণীকক্ষে মাদক সেবন করছিল। এ সময় প্রতিবাদ করেন সাংবাদিক এইচএম কাওসার মাদবর। এতে ক্ষুব্ধ হয়ে মাদকসেবী কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাস, রহমান হাওলাদার ও তাদের সহযোগীরা সাংবাদিক কাওসার মাদবরকে কুপিয়ে গুরুতর জখম করেন।

মামলা এবং আদালতের আদেশ

এই ঘটনার পর, ২৩ অক্টোবর রাতে কিশোর গ্যাং লিডার ইমরান বিশ্বাসকে প্রধান আসামী করে চারজনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়। এর পর, ইমরান বিশ্বাস আদালতে জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তার জামিন আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল আলম জানান, “বিচারক ইমরান বিশ্বাসের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

আরও পড়ুনঃ ঢাকা বিমানবন্দরে আটক ২০ লাখ টাকা যশোর মেডিকেল কলেজের নিয়োগ বানিজ্য ও আইসিইউর ঘুষ

এ ঘটনার পর এলাকায় মাদক সেবন ও কিশোর গ্যাং এর কার্যকলাপ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আমতলীতে সাংবাদিককে কুপিয়ে জখমের প্রধান আসামী জেল হাজতে

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :