ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আমতলীতে বজ্রপাতে তিন গরুর মৃত্যু, আহত আরো তিন গরু!

বরগুনার আমতলীতে বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। এতে আরো আহত হয়েছে তিনটি গরু। আজ বৃহস্পতিবার (২০জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক একই বাড়ীর দুই চাচাতো ভাই মিরন মৃধা ও হেলাল মৃধা হঠাৎ আকাশে মেঘ করে বজ্রবৃষ্টি শুরু হতে দেখে তাদের পালিত গরুগুলো গোয়াল ঘরের মধ্যে বেঁধে রাখে। দুপুরে হঠাৎ বিকট শব্দে গোয়াল ঘরের পাশে থাকা একটি চাম্ভুল গাছের উপড় বজ্রপাত পড়ে। এতে গোয়াল ঘরে থাকা মিরন মৃধার ২টি ও হেলাল মৃধার ১টি মোট ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং গোয়াল ঘরে থাকা আরো ৩টি গরু আহত হয়। বৃষ্টি শেষে গরুর মালিকরা গোয়াল ঘরে গিয়ে গরু তিনটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে বিলাপ করতে থাকেন।
স্থানীয় বাসিন্দা শাহিন হাওলাদার বলেন, বজ্রপাতে ৩টি গরুর মৃত্যুর ঘটনায় দরিদ্র ওই কৃষক দুই ভাইয়ের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু ৩টির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাতা হতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত ওই দুই ভাইয়ের জন্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
নিহত গরুর মালিক মিরন মৃধা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। গরু নাই সামনের দিনগুলোতে আমি কিভাবে জমিতে হালচাষ করবো।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, বজ্রপাতে দুই কৃষকের তিনটি গরুর মৃত্যু সংবাদ শুনেছি। ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

আমতলীতে বজ্রপাতে তিন গরুর মৃত্যু, আহত আরো তিন গরু!

আপডেট টাইম : ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :