ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আব্দুলপুর জংশন স্টেশনে ৪টি এক্সপ্রেস ট্রেন স্টপিজের দাবীতে স্মারকলিপি

আব্দুলপুর জংশন স্টেশনে  ৪টি  এক্সপ্রেস ট্রেন স্টপিজের দাবীতে রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব মুনির হোসেন এর কাছে স্মারকলিপি দেওয়া  হয়েছে।
আজ শনিবার  দুপুর ১২টার দিকে আব্দুলপুর জংশন স্টেশনে   রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব মুনির হোসেন  পরিদর্শনে আসলে লালপুর ও বাগাতিপাড়াবাসীর  আয়োজনের  মধুমতি এক্সপ্রেস, রুপসা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন স্টপেজ এর জন্য স্মারকলিপি দেওয়া হয় ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আব্দুলপুর জংশন স্টেশনটি  ঐতিহ্যবাহী লালপুর  উপজেলার বিট্রিশ আমলে প্রস্ততকৃত প্রাচীন  একটি রেল জনপথ। এ উপজেলায় প্রায় ৫ লক্ষ লোকের বসবাস। । স্টেশন থাকায়  প্রায় ২০ কিলোমিটার মধ্যে  কোন বাসে যাতায়াতের ব্যবস্থা নেই । এতে অত্র এলাকার মানুষের যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হয়। লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, বাঘা, ও চারঘাট উপজেলার মানুষ এই স্টেশন দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন।
স্টেশন সংলগ্ন আব্দুলপুর সরকারি অনার্স কলেজ, করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং  পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র এর কর্মকর্তা -কর্মচারীগণ ও শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন।  এছাড়াও স্টেশন থেকে ৫কিলোমিটার এর মধ্যে রয়েছে নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড, লালপুর উপজেলা পরিষদ, বাগাতিপাড়া উপজেলা পরিষদ, কাদিরাবাদ সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রীন ভ্যালী পার্কসহ গুরুত্বপূর্ণ স্হাপনা।
উপ সচিব মুনির হোসেন মহোদয়ের পরিদর্শনের সময় অত্র এলাকাবাসী, যাত্রী ছাওনী, ওভারব্রিজের ছাওনি, ডিফ টিউওয়েল, ফ্লোর মেরামতসহ অন্যান্য দাবি করলে তিনি তা দ্রুত বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন।  চারটি ট্রেনের স্টপেজের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বানিজ্যিক কর্মকর্তা এ, কে, এম নুরুল আলম , ইঞ্জিনিয়ার আবু জাফর, আব্দুলপুর জংশনের স্টেশন মাষ্টার জিয়া উদ্দিন মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন, ৩নং চংধুপইল ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, লালপুর থানা বি এন পির যুগ্ন আহবায়ক আরিফুর রহমান মাষ্টার,  লালপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আসলাম হোসেন, আব্দুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আ: মালেক, সহকারী শিক্ষক, জাহিদুল ইসলাম ও সাবেক ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন  প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

আব্দুলপুর জংশন স্টেশনে ৪টি এক্সপ্রেস ট্রেন স্টপিজের দাবীতে স্মারকলিপি

আপডেট টাইম : ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :