ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দীর্ঘদিন পর অটোতে অসুস্থ অবস্থায় উপজেলা পরিষদ চত্বরে হাসান বিশ্বাস

পাংশা উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে অটোতে অসুস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান বিশ্বাসের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পাংশা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান বিশ্বাস (৭৫) দীর্ঘ দুই বছর যাবত অসুস্থ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও প্যারালাইজড অবস্থায় পাংশার বিষ্ণুপুর গ্রামের বাড়িতেই থাকেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে কোভিড-১৯ বুস্টার ডোজ নিতে পাংশা হাসপাতালে যান তিনি। বাড়ি থেকে অটোতে করে হাসপাতাল যান তিনি এবং অটোতে বসেই কোভিড-১৯ বুস্টার ডোজের টিকা গ্রহণ করেন হাসান বিশ্বাস।
এরপর দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদে কর্মরত এক আত্মীয়র সাথে দেখা করতে উপজেলা পরিষদে যান তিনি। ওই সময় অটোতে বসে উপস্থিত পরিচিতজনদের সাথে কুশলাদি বিনিময় করেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান বিশ্বাস।
বিশেষ করে উপজেলা পরিষদের হলরুমে একটি সভা শেষে বের হলে আকস্মিকভাবে উপজেলা পরিষদ চত্বরে অটোতে সাবেক চেয়ারম্যান হাসান বিশ্বাসের অবস্থানের বিষয়টি জানতে পেরে একেএকে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক ও হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খানসহ অনেকই তার সাথে দেখা করে কুশলাদি বিনিময় করেন।
এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান বিশ্বাস। জানা যায়, ২০০৯ সালের ২২ জানুয়ারী অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী আশরাফ মিয়ার সাথে চাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন হাসান বিশ্বাস। ওই নির্বাচনে হাসান বিশ্বাস চাকা প্রতীকে ১লাখ ৭ হাজার ভোট পান। তার প্রতিদ্বন্দ্বি আশরাফ মিয়া ছাতা প্রতীকে ৪৫ হাজার ভোট পান।
হাসান বিশ্বাস ১৯৮৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত একটানা ৩৬ বছর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত লোকজনের সাথে কথা বলার পর তিনি পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় যান। ওই মাদ্রাসার সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। পাংশা হাসপাতাল, উপজেলা পরিষদ চত্বর ও পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় উপস্থিত লোকজনের সাথে কুশলাদি বিনিময় কালে সবার কাছে দোয়া কামনা করেন হাসান বিশ্বাস।
২০২০ সালের ৪ ফেব্রুয়ারী স্ট্রোক করেন আওয়ামী লীগের ত্যাগী নেতা হাসান বিশ্বাস। ওই সময় ফরিদপুর ও ঢাকায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন হাসান বিশ্বাস। অসুস্থতার কারণে স্বাভাবিক ভাবে তিনি চলাফেরা করতে পারেন না।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

দীর্ঘদিন পর অটোতে অসুস্থ অবস্থায় উপজেলা পরিষদ চত্বরে হাসান বিশ্বাস

আপডেট টাইম : ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :