ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশা পৌরসভা নির্বাচন

আপীল বোর্ডে প্রার্থীতা ফিরে পেলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ওয়াজেদ আলী ও কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লা

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. ওয়াজেদ আলী মন্ডলের মনোনয়নপত্র বৃহস্পতিবার বৈধ বলে ঘোষণা করেছেন আপীল বোর্ড।

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াজেদ আলী মন্ডল আপীল বোর্ডে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার ৭ জানুয়ারী সন্ধ্যায় আপীল বোর্ড শুনানী শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

একই সাথে আপীল বোর্ড পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। গত ৩ জানুয়ারী পাংশা উপজেলা পরিষদের হল রুমে মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণ খেলাপীর অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। পরে তারা নিয়ম মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে আপীল করেন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম শুনানী শেষে মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাংশা পৌরসভা নির্বাচনে আপীল বোর্ডে প্রার্থীতা ফিরে পেলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

পাংশা পৌরসভা নির্বাচন

আপীল বোর্ডে প্রার্থীতা ফিরে পেলেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ওয়াজেদ আলী ও কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লা

আপডেট টাইম : ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :