ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন চাটমোহরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন উপলক্ষ্যে পাবনার চাটমোহরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বড়াল রক্ষা আন্দোলন ও চিত্রগৃহ চাটমোহর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।

রোববার (১৪ মার্চ) সকাল এগারোটায় চিত্রগৃহ চাটমোহর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নদী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু শিক্ষার্থী। পরে ‘বড়াল নদী দখল ও দূষণমুক্ত নদীর জীবন বাঁচান, বাংলাদেশ বাঁচান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন।

বড়াল রক্ষা আন্দোলনের সদস্য জয়দেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের আহবায়ক ডা. অঞ্জন ভট্টাচার্য, সদস্য সচিব মিজানুর রহমান, চলনবিল রক্ষা আন্দোলনের জাতীয় পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক নুরে আলম মঞ্জু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা ও বিচারক ছিলেন অঙ্কন শিক্ষক ও চিত্রগৃহ চাটমোহরের শিল্প পরিচালক মানিক দাস। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৫টি শ্রেণীতে ২০ জন সেরা আঁকিয়ে শিশু শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন চাটমোহরে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :