ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা-মেনন-ইনুর নামে হত্যা মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • ৩২৯ বার পঠিত

- গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে ১৬টি মামলা হলো; যার মধ্যে ১৫টি মামলাতেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে।

সোমবার (১৯ আগস্ট) ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ করা হয়। আলভীর পরিবারের পক্ষে অ্যাডভোকেট আসাদ উদ্দিন এ অভিযোগ করেন।

জানা গেছে, মিরপুরে শিক্ষার্থী আলভী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতনামা লোকের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। দল হিসেবে আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে।

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে ১৬টি মামলা হলো; যার মধ্যে ১৫টি মামলাতেই তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। 
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় গ্রাহকের ট্রাক আটকের অভিযোগ

error: Content is protected !!

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা-মেনন-ইনুর নামে হত্যা মামলা

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
ডেস্ক রিপোর্ট :