দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
১৪৬
বার পঠিত
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা
মোহাম্মদ আবু নাছেরঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি সভাপতিত্ব করেন এবং মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। দ্বিতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নৈতিকতা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসব ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা। শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।
মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি সভাপতিত্ব করেন এবং মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।
দ্বিতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নৈতিকতা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসব ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।
শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।