ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শার্শা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শার বাগআঁচড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা নিক্ষেপ, দোকান ভাংচুর ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের ময়ূরী সিনেমা হলের সামনে দু’দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাগআঁচড়ার ইসমাইলের ছেলে যুবদলের বহিষ্কৃত কর্মী (জেলা বিএনপির ২২ শে ডিসেম্বর প্রেস রিলিজে সনাক্ত) মাসুদ ও সাতমাইল এলাকার কফিল উদ্দীনের ছেলে যুবদল কর্মী বাবর আলী বাবু দু’জনই বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের অনুসারী। তাদের দু’জনের মধ্যে যুবদলের আগামী কমিটিতে পদ ও মাটি বিক্রিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা ছিল। তারই জের ধরে মঙ্গলবার মাসুদের নেতৃত্বে বাবুকে বাগআঁচড়া বাজারে গতিরোধ করে মারধর করে বাবুর কাছে থাকা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। বাবুর পক্ষের নেতাকর্মী খবর পেয়ে রাত ১২টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে ময়ূরী সিনেমা হলের সামনে এসে মাসুদের বাবা ইসমাইলের দোকানঘর ভাংচুর করে কয়েক রাউন্ড গুলিবর্ষনসহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

এদিকে বৃহস্পতিবার সকালে আবারও একটি মোটরসাইকেল বহর মতি ও রিয়াজের নেতৃত্বে এসে মাসুদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকটি বোমা নিক্ষেপ করে চাইনিজ কুড়াল দিয়ে দু’টি মোটরসাইকেল কুপিয়ে চলে যায়।

এ ব্যাপারে বাবু জানান, বুধবার রাতে মাসুদ আমার মোটরসাইকেল গতিরোধ করে জোরপূর্বক মারধর করে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে ঘটনাটি আমাদের নেতাকর্মীদের জানালে তারা মাসুদের বাড়ির সামনে গিয়েছিল শুনে আমি ও মতি গিয়ে তাদের ফিরিয়ে এনেছি। রাতে ও সকালে তারা নিজেরা বোমা মেরে গাড়ি ভাংচুর করে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ বা মামলা হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শার্শা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :