আপডেট টাইম :
০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
৩১৯
বার পঠিত
আত্রাইয়ে মানব পাচার মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার
নওগাঁর আত্রাইয়ে মানব পাচার মামলার আসামিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (মিধু), আত্রাই উপজেলার ব্রজপুর বয়রা পাড়া গ্ৰামের উজ্জল চৌপদার ও চঞ্চল চৌপদার উভয়ের পিতা মৃত আফজাল হোসেন এবং মৃত সোলাইমান মিনার ছেলে সিরাজ মিনা। এসআই ফিরোজ আহম্মেদ জানায়, মানবপাচার আইনের মাসুম রানা কোটে মামলা করে, এবং গত ২২শে অক্টোবর আত্রাই থানায় মামলা রুজু হয়েছে। সেই মামলার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নাটোর জেলার বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুনঃ বাঘা প্রেস কার্যালয়ে সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে মানব পাচার মামলার আসামিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৫ অক্টোবর ) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, নাটোর জেলার নলডাঙ্গা থানার মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (মিধু), আত্রাই উপজেলার ব্রজপুর বয়রা পাড়া গ্ৰামের উজ্জল চৌপদার ও চঞ্চল চৌপদার উভয়ের পিতা মৃত আফজাল হোসেন এবং মৃত সোলাইমান মিনার ছেলে সিরাজ মিনা।
এসআই ফিরোজ আহম্মেদ জানায়, মানবপাচার আইনের মাসুম রানা কোটে মামলা করে, এবং গত ২২শে অক্টোবর আত্রাই থানায় মামলা রুজু হয়েছে। সেই মামলার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নাটোর জেলার বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। অন্যদিকে তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।