ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

চাঁদপুরে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। এবার জেলায় ৩ লাখ ২০ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

এই উপলক্ষে রবিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন। এসময় তিনি জানান, এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ১০৩ এবং ৬ থেকে ১১ মাস পর্যন্ত আরো ৩৫ হাজার ৯৯৮ শিশুকে এই ক্যাপসুলের আওতায় আনা হয়েছে। এই জন্য জেলায় ২ হাজার ২৩৫টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসানউল্লাহ, সাংবাদিক কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, ফারুক আহম্মদ, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, সোহেল রুশদী, রহিম বাদশা, শাহাদাত হোসেন শান্ত, রিয়াদ ফেরদৌসসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ।

এর আগে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর গুণাগুণ এবং এর ঘাটতির কারণে কী ধরনের ক্ষতি হয়। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. শাখাওয়াত হোসেন।

এদিকে আজ সকালে জেলা প্রশাসক কামরুল হাসান শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা থাকলেও তা এগিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

আজ তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

আপডেট টাইম : ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :