ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজ চালু হচ্ছে ঢাবি ও বিজয় সরণির মেট্রো স্টেশন

আজ বুধবার চালু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি  মেট্রো স্টেশন। এ পথে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলের পর আরও দুটি মিলিয়ে  মোট পাঁচটি স্টেশন চালু থাকবে। সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রো স্টেশনের যাত্রী চলাচল শুরু হবে।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব  স্টেশনই চালু রয়েছে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে আছে সব মিলিয়ে সাতটি  স্টেশন। এর মধ্যে চালু হচ্ছে পাঁচটি স্টেশন।

এরপর শুধু কারওয়ান বাজার ও শাহবাগ  স্টেশনেই যাত্রী চলাচলের বাকি থাকছে। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি চালু হতে পারে এ দুটি মেট্রো স্টেশন।

এর আগে গত ৭ ডিসেম্বর রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট  কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা যখন  মেট্রোরেলের দ্বিতীয় অংশের উদ্বোধন করেছিলাম, তখন একটা সময়সীমার কথা বলেছিলাম  যে, আগামী তিন মাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হচ্ছে।

তিনি আরও বলেন, তবে স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের যে সময়সূচি সেই অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। তবে পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে।

এর আগে গত ৪ নভেম্বর  মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে  মেট্রোরেল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

error: Content is protected !!

আজ চালু হচ্ছে ঢাবি ও বিজয় সরণির মেট্রো স্টেশন

আপডেট টাইম : ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :