ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

-ফাইল ছবি।

বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। নেতাকর্মীদের মুক্তি ও কেয়ারটেকার সরকারের দাবিতে মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৩৭টি দলও সমাবেশ করবে ঢাকায়। একই দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল ও বিরোধীদের এসব সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকা হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী।

এরমধ্যে আওয়ামী লীগের সমাবেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে, দুপুর দুইটায়। বিএনপি মহাসমাবেশ করবে নয়াপল্টনে, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা।

জামায়াতে ইসলামীর মহাসমাবেশ দুপুর ২টায় মতিঝিলের শাপলা চত্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে বিকেল তিনটায়, প্রেস ক্লাবের সামনে। ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায়, বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। এলডিপি কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

গণফোরাম ও পিপলস পার্টি দুপুর ১২টায় মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো পাশে এবং লেবার পার্টি বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে। গণ অধিকার পরিষদের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক মোড়ে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের প্রার্থীর

error: Content is protected !!

আজ কখন কোথায় কোন দলের সমাবেশ

আপডেট টাইম : ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :