ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আচরণবিধি লঙ্ঘনে রাজশাহী-১ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

সেলিম সানোয়ার পলাশঃ

আচরণবিধি লঙ্ঘনের কারণে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) কমিটির হয়ে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার কারণ দর্শানোর এই নোটিশ পাঠান।

এতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অধ্যাপক মুজিবুর রহমানকে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্বশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির। তাঁর বিরুদ্ধে বিচারিক কমিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পায়।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করা হয়েছে এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে। এই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশ করা হয়েছে।

ওই বৈঠকে মুজিবুর রহমানের পক্ষে বলা হয়েছে যে, ‘সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মানের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ১৫, ১৬ এবং ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘণ। তাই এটি নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে অনুসন্ধান করে কেন সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে ব্যাখা দিতে মঙ্গলবার অধ্যাপক মুজিবুর রহমানকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

আচরণবিধি লঙ্ঘনে রাজশাহী-১ আসনের জামায়াতের প্রার্থীকে শোকজ

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :