ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৩জনকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক, বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু এবং পৌর মেয়র আক্কাছ আলীকে শোকজ করা হয়েছে। পৃথক চিঠিতে শুক্রবার (১৫-১২-২০২৩) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তাদের শোকজ করেন।

রাজশাহী-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুলাহ স্বাক্ষরিত শোকজ চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক প্রতীক বরাদ্দের আগে সোমবার (১১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় বাঘার তেঁথুলিয়া বাজারে দুই শতাধিক কর্মী নিয়ে শোডাউন ও সমাবেশের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাছ আলী। এ কারণে তাদের দুই জনকেও আলাদাভাবে শোকজ করা হয়েছে। এর মধ্যে আক্কাছ আলী পৌরসভার সরকারি মোটরসাইকেল এবং লায়েব উদ্দিন লাভলু উপজেলা পরিষদের সরকারি গাড়ি ব্যবহার করেছেন বলে নোটিশে উল্লেখ রয়েছে। আগামী রোববার (১৭ ডিসেম্বর) সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে সংশিষ্টদের জবাব দিতে আদেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক রায়হান বলেন, ‘এ সংক্রান্তে ধার্য দিনে আমরা জবাব দেব।’বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, ‘আমি সরকারি গাড়ি ব্যবহার করিনি।

তেঁথুলিয়ার প্রোগ্রামে ছিলাম। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি।’ আমি নিজেও একজন আইনের মানুষ হিসেবে বিধি বিধান সম্পর্কে জানি , প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়া যাবেনা। তাই আমরা ভোট চাইনি। একই সুরে কথা বলে পৌর মেয়র আক্কাছ আলীও বলেন, ধার্য দিনে জবাব দেওয়ার কথা। পৌরসভার সরকারি মোটরসাইকেল ব্যবহার করেননি বলে দাবি তার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীসহ ৩জনকে শোকজ

আপডেট টাইম : ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :