দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
৩২২
বার পঠিত
আগামীকাল ১ দিনের সফরে টুঙ্গিপাড়ায় আসছেন নয়া রাষ্ট্রপতি
আগামীকাল বুধবার ২৬ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ১ দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন নুতন দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার টুঙ্গিপাড়ায় পৌঁছে দুপুর সাড়ে ১২ টায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সেসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। আরও পড়ুনঃ মর্যাদাপূর্ণ পালাবদল, নতুন রাষ্ট্রপতির শপথ এ সময় রাষ্ট্রপতিকে তিনবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। একদিনের রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
আগামীকাল বুধবার ২৬ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ১ দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন নুতন দায়িত্ব পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার টুঙ্গিপাড়ায় পৌঁছে দুপুর সাড়ে ১২ টায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সেসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
এ সময় রাষ্ট্রপতিকে তিনবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন।
একদিনের রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওই দিন বিকেলেই ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।