ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দল করেছিঃ -তাইফুল ইসলাম টিপু

রাশিদুল ইসলাম রাশেদঃ

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, আমরা তো গত ১৭ বছর আওয়ামী লীগকে মোকাবেলা করেই টিকে আছি। অনেকে কিন্তু গোপনে টিকেছে। আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, তাদের কিন্তু গোপনেও টিকতে দিবে না। সে কারণে সকল দলকে বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে বাস করি। সকলে মিলে এ দেশটাকে বিনির্মাণ করি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে নাটোরের লালপুরে উপজেলা ও গোপালপুর পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাজির উদ্দিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন মিল্টন।

সমাবেশে তাইফুল ইসলাম টিপু আরও বলেন, গত ১৭ বছর অনেকেই বাড়িতে আসে নাই। আমি কিন্তু আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বাড়িতে এসেছি। মানুষের জন্য, দলের জন্য কাজ করতে চেষ্টা করেছি। লালপুর বাগাতিপাড়ার সকল মানুষ আমার আপনজন। আগামী নির্বাচনে যুবদলের প্রতিটি ইউনিটকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। আপনাদের ঐকান্তিক সমর্থন নিয়ে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা নিয়ে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছাতে হবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের কাছে নিরাপদ। কিন্তু আমরা যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে না পারি, তাহলে আবারও বিএনপি’র নেতাকর্মীরা অনিরাপদ হয়ে পড়বে। তারা বাড়িতে থাকতে পারবেনা।

বিএনপিকে নিয়ে লালপুর বাগাতিপাড়ায় ষড়যন্ত্র আরও প্রকট উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছে। দলের ভিতরেও কিছু কিছু নেতা মনে করছেন আমরা দলে অপরিহার্য। সবাইকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন মনে করছে না। এই বুঝি বিএনপি ক্ষমতায় চলে গেল আর আমি সবকিছু করব। কিন্তু মনে রাখবেন, আমরা কেউই দলে অপরিহার্য নই। দলের স্বার্থের পরিপন্থী কাজ করে কেউ টিকতে পারবে না। আজকে একজন কর্মী হিসেবে আমি আপনাদের বলতে চাই, আমাদেরকে অনেক রাস্তা যেতে হবে। ৪৩ বছর ধরে এই দলটা করছি। এই দল করতে গিয়ে রক্ত দিয়েছি, জেল খেটেছি, ডান্ডাবেরি পড়েছি, রিমান্ড সহ্য করেছি। বিশ্ববিদ্যালয় জীবনে প্রায় আট বছর ঘুমায় নাই। অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। ব্যক্তিগত জীবনে অনেক টাকা আয়ের সুযোগ এসেছে। ইচ্ছা করলে অনেক টাকা আয় করতে পারতাম। কিন্তু আল্লাহর রহমত ও আপনাদের দোয়াতে সততার মধ্যে আছি। অনেক সময় কষ্ট হয় কিন্তু নৈতিকতার জায়গায় কখনো আপোস করি নাই। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ও গোপালপুর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে দল করেছিঃ -তাইফুল ইসলাম টিপু

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :