আপডেট টাইম :
০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
৩০৬
বার পঠিত
আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে মোঃ সেলিম রেজা শুভেচ্ছা
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তুখোড় বক্তা মোঃ সেলিম রেজা। বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মোঃ সেলিম রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং হতদরিদ্র মৎস্যজীবীসহ সমাজের পশ্চাৎপদ সকল শ্রেণী-পেশার মানুষের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে। আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী নাগরিকদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন গড়ে তোলাই বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ'র উদ্দেশ্য। এ ছাড়াও মৎস্যজীবী সম্প্রদায় ও মৎস্যখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানের জন্য কাজ করে যাবে। উল্লেখ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী মৎসজীবী লীগ ২০১৯ সালের ২৯ নভেম্বর স্বীকৃতি পায়।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের স্বীকৃতির ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তুখোড় বক্তা মোঃ সেলিম রেজা।
বুধবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মোঃ সেলিম রেজা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙ্গালী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন, শিক্ষা সম্প্রসারণ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং হতদরিদ্র মৎস্যজীবীসহ সমাজের পশ্চাৎপদ সকল শ্রেণী-পেশার মানুষের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন কাজ করবে।
এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী নাগরিকদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃংখল রাজনৈতিক সংগঠন গড়ে তোলাই বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ’র উদ্দেশ্য। এ ছাড়াও মৎস্যজীবী সম্প্রদায় ও মৎস্যখাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানের জন্য কাজ করে যাবে।
উল্লেখ্য আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী মৎসজীবী লীগ ২০১৯ সালের ২৯ নভেম্বর স্বীকৃতি পায়।