ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছেঃ -হাসনাত আব্দুল্লাহ

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা- ৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তারা নাম সর্বস্ব পর্যবেক্ষক জোগাড় করে ভোট কারচুপি করার চেষ্টা করছে। এ সময় ষড়যন্ত্র বানচাল করতে ১১ দলীয় জোট নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আসন্ন নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটি টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখা গেছে। আবারও আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। পুলিশকে উদ্দেশ্যে করে তিনি বলেন, অতীতে ডিবি হারুন, বেনজীর আহমেদের মতো লোকেরাও চাপ প্রয়োগ করেছিল, কিন্তু আজ তারা কোথাও নেই। তাই আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে পোশাক পরেন তা জনগণের আস্থার প্রতীক।

আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে নয়। আপনারা জনগণের জন্য কাজ করেন এবং জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে যাবেন না। আগ্নেয়াস্ত্র দিয়েও জনগণকে থামানো যায়নি। তাই গোলামি মানসিকতা পরিত্যাগ করুন। আগের তিনটি নির্বাচনের মতো আর কোনো প্রহসনের নির্বাচন আমরা চাই না।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চান। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে নেতারা চাঁদাবাজির নির্দেশ দেন, আর তা বাস্তবায়ন করতে হয় তৃণমূলের কর্মীদের। তবে তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, গুম ও গ্রেপ্তারের শিকার হয়েছেন, সেই প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ মার্জিনালাইজড। ‘হাইব্রিড বিএনপি’ এসে মূল আদর্শের বিএনপিকে কোণঠাসা করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা সেই বিএনপি কর্মীদের কাছে যান, যারা জিয়াউর রহমানের দর্শন বিশ্বাস করেন এবং খালেদা জিয়ার আদর্শ ধারণ করেন। তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লা, শাপলাকলিতে।

তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এর একটি পক্ষ জুলুমের পক্ষে, আরেকটি পক্ষ মা বোনদের ধর্মীয় পোশাক ও মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে একটি গোষ্ঠী ভারতীয় আধিপত্যবাদ ও দালালির পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের বলেন, হাসনাত শুধু একজন ব্যক্তির নাম নয়, হাসনাত আব্দুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রতীক। যশোরবাসী আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের দেখতে চায় না।আগামী ১২ তারিখে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জনগণের শক্তিতেই জয় নিশ্চিত হবে। সেদিন যশোরের সব সন্ত্রাসী ও চাঁদাবাজদের লালকার্ড দেখানো হবে।

পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ার, জাতীয় যুবশক্তির জেলা আহবায়ক ইমদাদ হোসাইন, মুখ্য সংগঠক সোহানুর রহমান, এনসিপির সদস্য আসিফ সোহান, জামায়াত নেতা আবুল হাশিম রেজা, জুলাই যোদ্ধা উম্মে সাদিয়া, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল যশোর জেলা শাখার সভাপতি অ্যাড. এমএ লতিফসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে ভৈরব চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা জানান, যশোরের কর্মসূচি শেষে বিকেলে হাসনাত আব্দুল্লাহ খুলনার কর্মসূচিতে যোগ দেবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছেঃ -হাসনাত আব্দুল্লাহ

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :