ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

হুমায়ন আহমেদ:

ঝিনাইদহে আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় ঝিনাইদহের এইড ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) ঝিনাইদহ জেলা শাখার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি ও এসডাব-এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার মোঃ নুর নবী।

তিনি বলেন, “বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওসমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে খুলনা অঞ্চলে আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওদের অবদান প্রশংসনীয়। তথ্য হলো একটি শক্তি, আর প্রশিক্ষণের মাধ্যমে এর আদান-প্রদান ঘটে। তাই প্রতিবেদন তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ আয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত।”

প্রধান অতিথি আরও আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ঝিনাইদহসহ খুলনা বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখবে।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডাব ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব ও প্রভা সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ এনামুল কবীর বাবুল। সার্বিক সহযোগিতা ও সমন্বয়ে ছিলেন এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মোঃ রেজাউল করিম।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করছেন এডাব-এর যোগাযোগ কর্মকর্তা পলাশ সাহা। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা ও কুষ্টিয়া জেলার ২৬টি এনজিও থেকে প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

আইসিটি ও ডিজিটাল কমিউনিকেশন বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :